পাঁচটি গ্রাম, শুধু পাঁচটি গ্রাম চাই
তার কোন এক গ্রামে একজন মা থাকবে
সবার মা, স্নেহময়ী মা।
কোন এক গ্রামে থাকবে একজন বাবা
যে তার বিশালতায় বন্যদের মানুষ করবে,
বোন! বোনও থাকবে ঐ যে সবুজ গ্রামটায়
তা না হলে হৃদয়ে স্নিগ্ধতা এনে দেবে কে?
আর ঐ যে গ্রামটা দেখতে খোলা প্রান্তর
শত রিক্ততার মাঝেও উচ্ছল এক ভাই আছে সেখানে
শুধু কি মা-বাবা, ভাইবোন?
আমার আর একটি গ্রাম চাই
এর জন্যও, ওর জন্যও
মায়ের জন্য, বাবার জন্য
ভাইয়ের জন্য, বোনের জন্য
আমার জন্য।
তার কোন এক গ্রামে একজন মা থাকবে
সবার মা, স্নেহময়ী মা।
কোন এক গ্রামে থাকবে একজন বাবা
যে তার বিশালতায় বন্যদের মানুষ করবে,
বোন! বোনও থাকবে ঐ যে সবুজ গ্রামটায়
তা না হলে হৃদয়ে স্নিগ্ধতা এনে দেবে কে?
আর ঐ যে গ্রামটা দেখতে খোলা প্রান্তর
শত রিক্ততার মাঝেও উচ্ছল এক ভাই আছে সেখানে
শুধু কি মা-বাবা, ভাইবোন?
আমার আর একটি গ্রাম চাই
এর জন্যও, ওর জন্যও
মায়ের জন্য, বাবার জন্য
ভাইয়ের জন্য, বোনের জন্য
আমার জন্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন