আমার স্বপ্নশিখা লেলিহান
আমি পাষাণের বুকে নীড়বাঁধা পিঁপড়ের দলে
আমি প্রতিবাদী, ভাগ্যশিকারী
আমার পরিচয় অবিনাশী আত্মা
আমি বর্ষার ক্রন্দনে বিদ্যুতের আভাস
আমি সনাতন, চিরযুবা
আমার দোসর অসীম সাহস
আমি নতুনের সন্ধানে হারিয়ে যেতে ভালোবাসি
আমি স্বাধীন, শৃঙ্খলভেদী।
আমি পাষাণের বুকে নীড়বাঁধা পিঁপড়ের দলে
আমি প্রতিবাদী, ভাগ্যশিকারী
আমার পরিচয় অবিনাশী আত্মা
আমি বর্ষার ক্রন্দনে বিদ্যুতের আভাস
আমি সনাতন, চিরযুবা
আমার দোসর অসীম সাহস
আমি নতুনের সন্ধানে হারিয়ে যেতে ভালোবাসি
আমি স্বাধীন, শৃঙ্খলভেদী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন