সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭

***পাঁপড়ি***

সারাদিন শহরের রাস্তায় গাড়ির হাঁসফাঁস
বিকেলের রোদে ছায়ার শ্রান্তি
কান্দরের বিলে শাপলার মেলা
আম-কুড়ানোর ঝড়বাদল
মেহনতি তরুণ তরুণীর সিটি পার্ক
কাঠ-ঠোকরার বাদ্য
কিংবা
গ্রীষ্মের দুপুরে উদাসী কবির
দু-চরণ
আমার কবিতা নয়
কবিতার পাঁপড়ি ।॥

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন